(রস+আলো)অসাধারণ জটিল প্রশ্ন ও উত্তর
প্যাঁচোত্তর
প্রশ্নঃবইপত্র ও প্রেম পত্রের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ বইপত্রের মধ্যে প্রেমপত্র লুকানো যায় কিন্তু প্রেম পত্রের মধ্যে বইপত্র লুকানো যায় না ।
প্রশ্নঃ বিশ্বকাপ আর চায়ের কাপের মধ্যে পার্থক্য কী ?
উত্তরঃ বিশ্বকাপে 'চুমু' দিতে হয় আর চায়ের কাপে দিতে হয় 'চুমুক' ।
প্রশ্নঃবাসে ড্রাইভারের পাশেই মহিলা সিট রাখা হয় কেন ?
উত্তরঃপেছমে রাখলে বারবার তাকাতে গিয়ে ড্রাইবার অ্যাক্সিডেন্ট করতে পারে ।
প্রশ্নঃ মানুষের পূর্বপুরুষ বানর এ কথায় কাদের বেশি দুঃখ পাওয়া উচিত ?
উত্তরঃ বানরদের ।
প্রশ্নঃ অনেকে বলে গরু পিটিয়ে মানুষ করা য়ায় । কিন্তু কিভাবে ?
উত্তরঃ সেটা আপনার শিক্ষকই ভালো বলতে পারবেন ।
প্রশ্নঃ আকাশ এত উচুতে কেন ?
উত্তরঃযেন কেউ পারতে না পারে ।


Comments
Post a Comment