( জানা অজানা )পর্বত পর্বত পর্বত

১১ ডিসেম্বর
বিশ্ব পর্বত দিবস

পাহাড়ের চেয়ে উঁচু
ভূমিকেই পর্বত বলে।
আবার একটা দেশে
যদি একটা পাহাড়
থাকে, তবে সেটাকেই
পর্বত হিসেবে ধরা
হয়। দুনিয়ার
শতকরা আট থেকে
১২ ভাগ মানুষ বাস
করে পর্বতে। পর্বত
দিবসে পর্বতের জানা-
অজানা নিয়েই
এবারের আয়ােজন ।
অস্ট্রেলিয়ার তিন বােন

অস্ট্রেলিয়ার জ্যামিসন উপত্যকায় থাকত কাটুম্বা গােত্রের তিন
বােন-মিহনি, উইমলাহ আর গান্নেদু। একবার তিন বােনকে নিয়ে
কাটুম্বাদের লড়াই বাধল নিপিন গােষ্ঠীর সঙ্গে। কেউ যাতে এই তিন
বােনের ক্ষতি করতে না পারে, সে জন্য কাটুম্বা গােত্রের ডাইনি তিন
বােনকে পাথর করে ফেলল। ওই লড়াইয়ে মারা গেল ডাইনি। কাজেই
যুদ্ধের পর আর তিন বােনকে মানুষ করা গেল না। সেই থেকে পাথর
হয়েই রইল ওরা। অস্ট্রেলিয়ার নিউ সাউতথ ওয়েলসের ব্লু মাউনটেন
এলাকার জ্যামিসন উপত্যকায় এখনাে দেখা মেলে রূপকথার এই তিন
বােনের। মিহনির উচ্চতা ৯২২ মিটার, উইমলাহর ৯১৮ আর গান্নেদুর
৯০৬ মিটার।
সাতরাঙা পর্বত


নানান সময় পর্বতের রং বদলায়। কখনাে সাদা,
কখনাে লাল। পর্বতের মাথায় বরফের আস্তরণে
যখন সূর্যের আলাে পড়ে, তখনই সাদা পর্বত
রঙিন হয়ে যায়। তবে চীনে সত্যি সত্যি সাতরঙা
এক পর্বত আছে। গানসু (Gansu) প্রদেশের
জিওলজিক্যাল পার্কের ওই সাতরঙা পর্বতের নাম
ঝ্যানজি ডানজিয়া (Zhangye Danxia) ।
পর্বত থেকে এত রঙের ঝিলিক বেরোনাের
কারণও আছে। পূর্বতের মাটিতে মিশে আছে লাল
বালুপাথর আর নানান ধরনের খনিজ। সে
কারণেই দুই কোটি ৪০ লাখ বছরের পুরনাে
পর্বতটি এমন রঙিন।
সবচেয়ে উঁচু


কমপক্ষে ৬০০ মিটার উঁচু ভূমি হলেই তবে সেটাকে
পর্বত বলা যায়। পৃথিবীর উঁচু ১০৯টি পর্বতের সবই
এশিয়ায়। এর মধ্যে আবার ৯০টি হিমালয়ে। মাটির
ওপর দাড়িয়ে থাকা পর্বতগুলাের মধ্যে সবচেয়ে বড়
মাউন্ট এভারেস্ট। যদি সাগরতল থেকে পর্বতের উচ্চতা
ধরা হয়, তবে সবচেয়ে উঁচু পর্বত হচ্ছে মাওনা কেয়া।
উচ্চতা ১০ হাজার মিটার। মাউন্ট এভারেস্ট আট হাজার
৮৪৮ মিটার উচু। মাওনা কেয়াতেই হাওয়াই দ্বীপ। আর
পৃথিবীর কেন্দ্র থেকে হিসাব করলে সবচেয়ে উঁচু পর্বত
চিম্বারাজো। জানােই তাে, পৃথিবী কমলা লেবুর মতাে।
বিষুব রেখায় পৃথিবী চওড়া। পৃথিবীর বিষুবরেখা থেকে
মাত্র এক ডিগ্রি দক্ষিণে চিম্বারাজো। পৃথিবীর কেন্দ্র থেকে
এ পর্বতের চূড়া পর্যন্ত দূরত্ব ছয় হাজার ৩৮৪
কিলােমিটার। যেখানে পৃথিবীর কেন্দ্র থেকে হিমালয়
চুড়ার দূরত্ব এর চেয়ে দুই হাজার মিটার কম। আর এ
পর্যন্ত জানা তথ্য মতে সৌরজগতের সবচেয়ে উচ পর্বতটি
আছে মঙ্গল গ্রহে। অলিম্পাস মনস নামের পূর্বতটির
উচ্চতা মঙ্গলের সমতল ভুমি থেকে ২৪ কিলোমিটার ।

Comments

Post a Comment

Popular Posts